হাজার বছর পর
-মোহর ভট্টাচার্য্য়
হাজার বছর পর আমি আজ এলাম
না পৃথিবীর বুকে নয়
পৃথিবীর মানুষগুলোকে দেখতে
কিন্তু আমি একি দেখলাম!!
চারিদিকে হিংসা দ্বেষ, রক্ত...
আমি তো এই পৃথিবীতে ছিলাম না...
এতো রাজনীতি কেনো??
শান্তি, প্রেম, সহানুভূতি এসব কোথায় গেল?
আমি আবার ফিরে যাই
আমার নিজের তৈরী করা জগতে থাকবো
গিয়ে শান্তিতে

